বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কলেজ ভর্তি কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের হেল্পডেস্কের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০২৫
news-image

শাইরাজ হোসেন ইউশা:

এবছর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় ধাপে কলেজ বাছাই করা শেষ হলে, আজ ৭ই সেপ্টেম্বর থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়ত্তাধীন সরকারি ও বেসরকারি কলেজ গুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কুমিল্লার বিভিন্ন কলেজ ক্যাম্পাস গুলো পরিদর্শনে গেলে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আনন্দ ও উচ্ছাস। কলেজ ভর্তি কার্যক্রমকে জটিলতার হাত থেকে রক্ষা করতে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে সার্বক্ষণিক সার্বিক সহযোগিতা প্রদান করে কলেজ গুলোর রেড ক্রিসেন্ট টিম এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের হেল্পডেস্ক।

কুমিল্লা সরকারি সিটি কলেজে ভর্তিকার্যক্রমে রেড ক্রিসেন্ট টিমের পাশাপাশি ,শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সহযোগীতার জন্য কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে হেল্পডেস্ক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী , মোকতাধী ইসলাম আরাফ, মেহেদী হাসান, রিহান, সামি,কাইয়ুম, সিয়াম,লাইবা,শ্রাবণ, রবিউল এবং অন্যান্যরা।

কুমিল্লা সরকারি সিটি কলেজের শিক্ষকমন্ডলীর নিকট জানতে চাইলে তারা কলেজের প্রাক্তন ও বর্মান শিক্ষার্থীদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানায় এবং এই উদ্যোগে অংশ নেওয়া প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ভর্তি হতে আসা শিক্ষার্থীরা জানায় তাদের বিভিন্ন প্রকার সহযোগীতায় প্রাক্তনদের অবদান ছিলো অতূলনীয় এবং তারা কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।