শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় চিংড়ির রেনু ও একটি ট্রাক জব্দ করেছে।

কুমিল্লা ব্যাটালিয়নের ১০ নম্বর বিজিবির অধীনস্থ কটক বাজার বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বুধবার (২৮ মে) সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় কটক বাজার বিওপির টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর নামক স্থান থেকে একটি পরিত্যক্ত ট্রাক ও ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।

১০ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত রেনুগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।