,

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

এসময় ৫১ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল স্কাপ, ৪ বোতল বিয়ারসহ তিন জনকে আটক করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোঃ রানা মিয়া (২৭), একই এলাকার তারা মিয়ার ছেলে মোঃ রবিউল আউয়াল (২৯) এবং সোনারগাও উপজেলার আব্দুল মান্নানের ছেলে মোঃ আমান হোসেন আরমান (৩১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, স্কাপ এবং বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।