রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার (২১ মার্চ) ভোররাতে কুমিল্লার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার দুবারা থানার রামসিংহপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২৬) ও রাজশাহীর মোহনপুরের কাজী ভাতুরিয়া গ্রামের মোঃ নূরনবীর ছেলে মোঃ শাকিউল ইসলাম বাবু (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।