,

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূর আপত্তিকর গোপন ভিডিও ধারণ করল স্কুল দফতরি

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2020
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. সাগর নামে এক স্কুল দফতরিকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর উপজেলার ঘোলপাশা ইউপির আমানগন্ডা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবককে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাগর আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দফতরি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর তার পাশের বাড়ির দুই সন্তানের জননী এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই গৃহবধূর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, থানায় মামলা হওয়ার পর আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।