,

কুমিল্লার নাঙ্গলকোটে আজ ১৭ জনের করোনা পজিটিভ, মৃত্যু ১

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আজ শুক্রবার (১৯ জুন) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৭ জন। উপজেলায় এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১২৬ জন।

আজ উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জোড্ডা ইউনিয়নের হানগড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

আজ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে, দক্ষিণ রায়কোট ইউনিয়নের লক্ষ্মীপদুয়া গ্রামের ১ জন, শ্রীরামপুরের ১ জন। মৌকরা ইউনিয়নের মাঝিপাড়ার ১ জন। জোড্ডা ইউনিয়নের হানগড়ার ২ জন। হেসাখাল ইউনিয়নের উরুকচাইল গ্রামের ১ জন।বক্সগঞ্জ ইউনিয়নের ১ জন। পৌরসভার কোদালিয়ায় ৪ জন,বাতুপাড়ার ১ জন, দাউদপুরের ১ জন ও হরিপুরের ৩জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও ৫৬ জন করোনা রোগী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।