,

কুমিল্লার বিবিরবাজার থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বিবির বাজার এলাকা থেকে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিপু আকন (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ ফেসবুক পেইজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিক নির্দেশনায় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃেত্বে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের সহায়তায় এসআই (নিঃ) হান্নান আল মামুন, এএসআই (নিঃ) রুবেল মাহমুদ সংঙ্গীয় ফোর্সসহ  বিবির বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী নিপু আকনকে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।