,

কুমিল্লার বুড়িচংয়ে দুই বোনের এক প্রেমিক,বড় বোনের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে বুড়বুড়িয়া গ্রামের দুই বোনের এক প্রেমিক। এর মধ্যে বড় বোন তানিয়া আক্তার বিষ পানে আত্মহত্যা করেছে।খাড়াতাইয়া গাজীপুর গ্রামের প্রেমিক নাঈমকে দায়ী করে মঙ্গলবার বুড়িচং থানাতে মামলা করেছে নিহতের পরিবার।

নিহত তানিয়া আক্তার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ও সোনার বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

সরেজমিনে ঘুরে ও নাঈমের পরিবারের কাছ থেকে জানা যায়, একই ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স ৪র্থ বষের ছাত্র মো: সাইদুজ্জামান নাঈমের সাথে নিহত তানিয়ার ছোট বোন রীমির প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এই সুবাদে প্রায় সময় বড় বোন তানিয়ার সাথে কথোপকথন হতো নাঈমের।বেশ কিছুদিন পর রীমি ও নাঈমের প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায় উভয়ের পরিবারের অভিভাবকরা।তাদের প্রেমের বিষয়টি নিয়ে একে অপরকে দায়ী করে অভিভাবকদের মাঝে কথা কাটাকাটি হয়ে প্রেমের সম্পর্ক দূরত্ব হয়ে যায়।এই ফাঁকে ছোট বোনের খোঁজখবর রাখতে গিয়ে বড় বোন তানিয়ার সাথে কথোপকথন শুরু করে নাঈমের।এই ভাবে কথা বলতে বলতে নাঈমকে ভালোবেসে ফেলে তানিয়া।

নাঈমের বড় ভাই কামরুজ্জামান জানান, তানিয়ার মৃত্যুর কিছুদিন আগে প্রকৃতির সাড়া পেয়ে রাতে তানিয়ার বাড়িতে চলে যায় নাঈম।ঠিক তখনই টের পেয়ে তার ভাই নাঈমকে আটকে রেখে এবং গরু চুরির অভিযোগ এনে বাড়িতে খবর পাঠায় তানিয়ার অভিভাবকরা।ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমরা চলে যাই তানিয়ার বাড়িতে।তখনই জানতে পারি তানিয়ার ও নাঈমের প্রে