,

কুমিল্লার লালমাইয়ে কর্মহীন আনসার বাহিনীর  ৩ শত সদস্যের মাঝে খাদ্য বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,কুমিল্লার উদ্যোগে  লালমাই উপজেলায় কর্মহীন আনসার বাহিনীর  ৩০০ সদস্যের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

রোববার অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার লালমাই  কে.এম.ইয়াসির আরাফাত।  আজ সামাজিক দুরুত্ব বজায় রেখে তিনশ আনসার পরিবারকে খাদ্য  উপহার প্রদান করা হয়।

তিনি আনসার সদস্যদের উদ্দ্যেশ্য বলেন, করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে আপনারা নিজে সতর্ক হোন,অন্যদের সচেতন করবেন। নিজের পরিবারকে নিরাপদ রাখুন।  সমাজকে নিরাপদ থাকতে সচেতন করুন।

এসময় জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রিন্সিপালসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।