,

কুমিল্লার সদর দক্ষিণে নতুন ৩ জনসহ করোনায় আক্রান্ত ১৪২ জন

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার (১২ জুলাই) নতুন ৩ জনসহ এ পর্যন্ত মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ করোনায় আক্রান্ত হয়েছে পদুয়ার বাজার বিশ্বরোডের সোনালী ব্যাংকের ১ জন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ১ জন এবং চৌয়ারা ইউনিয়নের আলমপুরের ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৬৯৯ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১৪২ জন। সুস্থ হয়েছে ৭৯ জন এবং মৃত্যু ১ জনের।