,

কুমিল্লাস্থ দেবিদ্বার সমিতির ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লাস্থ দেবিদ্বার সমিতির ইফতার ও দোয়া মাহফিল শনিবার নগরীর কান্দিরপাড়স্থ সমবায় বিপণী বিতান মার্কেটে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক অধ্যাপক সফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদস্য ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. হারুন অর রশীদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আবদুল মালেক ভূঁইয়া, অধ্যাপক মেজর (অব.) ইয়াকুব আলী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মো. কামাল উদ্দিন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মকর্তা বশির আহাম্মদ, সহকারী অধ্যাপক (যুক্তিবিদ্যা) শফিকুর রহমান, প্রভাষক মনিরুল ইসলাম সরকার, দৈনিক কুমিল্লা কণ্ঠ’র সম্পাদক মো. কামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, জনতা বাংক কর্মকর্তা মো. কাউছার রেজভী, মনিরুজ্জামান সরকার, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, খোরশেদ আলম, মো. মাছুম মিয়াসহ কুমিল্লায় বসবাসরত দেবিদ্বারের বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।