,

কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব সুজন মজুমদার

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2020
news-image

 

এমডি আজিজুর রহমানঃ

কুমিল্লাস্থ বরুড়া উপজেলার স্থায়ী ও অস্থায়ী নাগরিকদেরকে নিয়ে শনিবার বিকাল ৪টায় কুমিল্লা ই হক কোচিং সেন্টারে মুক্ত আলোচনার মাধ্যমে “কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাব” আত্মপ্রকাশ ঘটে। প্রথম মুক্ত আলোচনায় সংগঠনের নামের পাশাপাশি আহবায়ক কমিটি গঠিত হয়।

আলোচনার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানকে আয়বাহক ও বরুড়ার কথা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক- সুজন মজুমদারকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন, কুমিল্লা জজকোর্টের এ্যাডভোকেট জয়নাল মাযহারী, রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও ই হক কোচিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আজহারুল ইসলাম, মোঃ জুয়েল হোসেন, ড্রাইভার এবং সিকিউরিটি ইনচার্জ সোহেল রানাসহ আরো অনেকে।

উক্ত আহবায়ক কমিটি মেয়াদ আগামি ৩মাসের জন্য।