,

কুমিল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) কুমিল্লার সদর উপজেলার দুইটি স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

সীমা জানান, আমার বাবা আফজল খানের নামে প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল দুবৃর্ত্তরা ভাংচুর করেছে। এতে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ে। যারা জাতির জনকের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর করে তারা মানুষের কাতারে পড়ে কিনা তা আমার জানা নেই।