,

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লা আদর্শ সদরের দুর্গাপুর থেকে এক যুবককে আটক করেছে র‍্যাব।
আটক মো. ইব্রাহীম খলিল লিটন ওই গ্রামের মো হাসানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার ফেসবুক আইডি ‘এমডি লিটন’ ও ‘বিডি টপ ওয়াজ’ পেজে এসব গুজব ও মিথ্যা তথ্যের প্রমাণ পাওয়া গেছে। আটক ইব্রাহীম খলিল লিটনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।