,

কুমিল্লায় ৬ হোটেলকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার ৬ হোটেলকে তেত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।

সেবার মূল্য প্রদর্শণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির কারণে তৃপ্তি হোটেলকে ১০হাজার টাকা। মক্কা হোটেলকে ৫হাজার টাকা। বিসমিল্লাহ সুইটসকে ৫হাজার টাকা। সৌদিয়া হোটেলকে ৫হাজার টাকা। বদির হোটেলকে ৫হাজার টাকা ও চিওড়ার সায়মা হোটেলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম ও উপজেলা স্যানিটারি এন্ড নিরাপদ খাদ্য পরিদর্শক মো হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশ তাদের সহযোগিতা করে।