,

কুমিল্লা চান্দিনায় আগুনে পুড়ল ১০ দোকান

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা.
কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে আগুনের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টায় লেপ-তোষক তৈরীর কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক উদ্দিন মুন্সি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাকারিয়াসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।