,

কুমিল্লা নগরীতে কিশোর আদিল হত্যা মামলার তিন কিশোর আসামি আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2019
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লা নগরীতে কিশোর আদিল (১৭) হত্যা মামলায় জড়িত সন্দেহে তিন কিশোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানভীর সালেহীন ইমন। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন ও চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচারর্জ মোঃ সালাউদ্দিন ।

আটককৃতরা হলেন, নগরীর মোগলটুলি এলাকার হোসেনের ছেলে অনিক (১৮) , জামাল মিয়ার ছেলে খায়রুল (১৭) ও জামালের জাহিদ (১৭) ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্নীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার মিল দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয় ।