,

বুড়িচংয়ে ২৫০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ পৃথক পৃথক ভাবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। সোমবার সকালে বুড়িচং থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক জানান রোরবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোয়াজ্জেম হোসেন ফোর্স সহ বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কৃতহল বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পাহাড় পুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মোঃ জামাল হোসন(৩২)।তার নিকট থেকে পুলিশ ২শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অপর দিকে থানার এ এস আই জালাল উদ্দিন ফোর্স সহ রাজাপুর ইউনিয়নের দক্ষিন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নিকট থেকে পুলিশ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বটক কৃত হল আদর্শ সদর উপজেলার চত্রখিল ( রত্নবতী) গ্রামের সফিক মিয়ার ছেলে মোঃ হাসান(২৮)।