,

কুমিল্লা নগরীর শ্রমিক ইউনিয়ন নেতা ছোটন মিয়া আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজারের শ্রমিক ইউনিয়ন নেতা ছোটন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শ্রমিক নেতা মোহাম্মদ ছোটন মিয়া কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টি এলাকার সর্দার বাড়ির মরহুম দুদু মিয়া তৃতীয় পুত্র। তিনি কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ৯৩৮ এর চক বাজার শাখার সহ-সভাপতি।

মোহাম্মদ ছোটন মিয়া শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় মৌলভীপাড়া এলাকায় নিজস্ব বাসভবনে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন।

মরহুমের জানাজার নামাজ অদ্য বাদ জোহর কাশারি পট্টি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।