কুমিল্লা পদুয়ার বাজারে করোনায় আক্রান্ত সিডি প্যাথ হাসপাতালের টেকনোলজিষ্ট
আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2020
রকিবুল হাসান রকি :
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণের পদুয়ার বাজারে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে।
সে সিডি প্যাথ হাসপাতালে টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত এবং পদুয়ার বাজার (নতুন বাজার) সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকে।
আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। মঙ্গলবার বিকেলে তার বাসাটি লকডাউন করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।