,

কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2019
news-image

 

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত(১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর দক্ষিণে বিজয়পুর ইউনিয়নে লালমতি গ্রাম থেকে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মামুন অর রশিদ রবিবার(২০ জানুয়ারী) বিকালে ঘটনার সত্যেতা নিশ্চিত করে জানান,উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমতি এলাকায় লালমাই পাহাড়ের পাদদেশে স্থানীয়রা এক যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শনিবার(১৯ জানুয়ারী) রাতে সদর দক্ষিণ থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসে।
তার পরনে জিন্স প্যান্ট,হলুদ গ্যান্জি ও গলায় মাফলার ছিল।

তবে তার পরিচয় জানা যায় নি।

রবিবার (২০ জানুয়ারী) সকালে ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।।