সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুকে সবচেয়ে বেশি ভিউয়ার্সের রেকর্ড গড়লো দৈনিক আজকের কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২৫
news-image

সেলিম সজীব :

দৈনিক আজকের কুমিল্লায় প্রকাশিত পুলিশের চোখকে ধুলো দিতে পারে নি মাহিলা মাদক কারবারি, পেট থেকে বের হচ্ছে গাঁজা আর গাঁজা ভিডিওটি ফেসবুকে সবচেয়ে বেশি সংখ্যকবার দেখার রেকর্ড গড়েছে।

চট্টগ্রাম বিভাগের মিডিয়ার ইতিহাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ পাওয়ার ভিডিওর তালিকায় বর্তমানে শীর্ষে স্থানে রয়েছে। ভিডিও টি দেখা হয়েছে ৪১ মিলিয়ন (৪ কোটি ১০ লক্ষ), শেয়ার হয়েছে ৪৭ হাজার বার এবং ৫ কোটি ৮৫ লাখ পাঠকের কাছে পৌঁছেছে।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর ভিডিও নিরীক্ষণ সাইট টিউবলারের তথ্যানুসারে, কুমিল্লাতে সর্বাধিক দেখা ভিডিওর তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে দৈনিক আজকের কুমিল্লা প্রকাশিত যমজ দুই বোনের হারিয়ে যাওয়ার ভিডিওটি দেখা হয়েছে ১৭ মিলিয়ন বার (১ কোটি ৭০ লক্ষ)। এ সংখ্যা আরো বেড়ে চলেছে। ভিডিওটি ৬ লাখ ৭৪ হাজার বার শেয়ার হয়েছে।