,

কুমিল্লা সদর দক্ষিণে এক পরিবারের ৪ জনসহ করোনায় আক্রান্ত ৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2020
news-image

রকিবুল হাসান রকি :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নতুন ৫ জনসহ মোট ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায়, শনিবার (৪ জুলাই ) আক্রান্ত হয়েছে উপজেলার গলিয়ার উত্তর ইউনিয়নের মেরুয়ালি গ্রামে এক পরিবারের ৪ জন এবং পূর্ব জোর কানন ইউনিয়নে জগপুর গ্রামের ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৬৫৫ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১২৮ জন। সুস্থ হয়েছে মোট ৫১ জন।  মৃত্যু হয়েছে ১ জনের।