,

কুমিল্লা-১ নির্বাচনী আসন বহাল রাখায় জাপা’র মিষ্টি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 2, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা জাতীয় সংসদীয় আসন পূর্নবহাল রাখায় দাউদকান্দিতে জাপার মিষ্টি বিতরণ।

বুধবার বিকালে দাউদকান্দি টোল-প্লাজায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত কর্মীসভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ছাত্র বিষয়ক যুগ্ন-সম্পাদক আবু জায়েদ আল মাখন সরকার। এর আগে তিনি সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির চেয়ারম্যান

সাবেক রাষ্ট্রপ্রতি এইচ.এম.এরশাদ নির্বাচন কমিশন বরাবর কুমিল্লা-১ ও ২ আসন পূর্ণবহাল রাখার জন্য চিঠি দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আশিকুর রহমান সাদেক, ইকবাল হোসেন ব্যাপারী, মেঘনা জাতীয় পার্টির নেতা মোকলেছুর রহমান, কবির হোসেন হাউদ, কবির হোসেন প্রধান প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে নেতা- কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
কুমিল্লা-১ নির্বাচনী আসন বহাল রাখায় জাপা’র মিষ্টি বিতরণ