গোমতী নদীর বেড়ি বাঁধের ব্লক সরে যাওয়ায় হুমকির মুখে পাচঁথুবী ইউনিয়ন
শাহ ইমরান:
কুমিল্লার গোমতী নদীর বেড়ি বাঁধের ব্লক সরে যাওয়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে সদরের পাচঁথুবী ইউনিয়ন ।
এ বছরে গোমতী নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় । এজন্য গোমতী নদীর ভাঙন থেকে পাঁচথুবী ইউনিয়নকে রক্ষায় দ্রুত রক্ষা বাঁধের সিসি ব্লক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, গোমতি নদীর পানির ঢেউ তীরে আছড়ে পড়ছে। এতে ব্লকগুলো সরে যাচ্ছে এবং দুর্বল অনেক ব্লক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং গোমতী নদীর বেড়ি বাধ ভেঙ্গে নদীতে চলে গেছে। ভবিষ্যতে গোমতি নদীর বেড়ি বাধে ব্লক না দিলে পাঁচথুবী ইউনিয়ন হবে আরেকটি গোমতি নদী।
পাঁচথুবী ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, ব্লক সরে পাড় নদীতে বিলীন হওয়ায় পাঁচথুবী এলাকাসহ পাশের অন্য এলাকাগুলো হুমকির মুখে পড়বে। অতি দ্রুত ব্লক সংস্কার করা না হলে বেড়ি বাঁধ ভেঙে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। পূর্ব থেকেই নদী ভেঙে ব্লক সরে যায়। এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্লক সরে গিয়ে নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। দ্রুত নদীর বেড়ি বাঁধে ব্লক দিয়ে সংস্কারের দাবি জানাই।