,

গোমতী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2018
news-image

 

আশিকুর রহমান সোহেলঃ

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারের গোমতী নদী থেকে শ্রাবণ (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রাবন কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় গোমতীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।