,

চরকালিয়া সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2018
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর  :
মতলব উত্তর উপজেলাধীন ১০০নং চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ হোসেন।

প্রধান শিক্ষক রহমত উল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মানছুর আহমদ, অভিভাবক সদস্য গাজী ইলিয়াছুর রহমান, বশির আল হেলাল, আফরোজা খানম, আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক রমিজ উদ্দিন শিশির, সহকারী শিক্ষক আবদুস ছাত্তার, বিপ্লব চন্দ্র, ছালমা আক্তার, সাহিদা আক্তার, হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।