,

চাঁদপুরে বিভিন্ন আয়োজনে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৪৩টি কমিউনিটি ক্লিনিকের সভাপতি সংশ্লিষ্ট ইউপি সদস্যদের সভাপতিত্বে ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি’র) সার্বিক তত্ত্বাবধায়নে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য, স্বাস্থ্য কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের ন্যায় এদিনও উপজেলার সবক’টি ক্লিনিকে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সব বয়সী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ দেওয়া হয়।