চান্দিনায় একশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনির আটক
আজকের কুমিল্লা ডট কম :
January 26, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় ১০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনিরকে (২৫) আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় চান্দিনা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মনির চান্দিনা পৌর এলাকার মহারং গ্রামের হাজী রনজু মিয়ার ছেলে। তিনি পৌর মেয়র মফিজুল ইসলামের ভাতিঝা |
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।