,

চান্দিনায় চার মাদক সেবীর কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2019
news-image

 

শরীফুল ইসলামঃ

চান্দিনায় মাদক সেবনকালে ৪ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া ওই দন্ডাদেশ দেন।

এ ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী গ্রামের মৃত আজগর আলীর ছেলে সেলিম (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার বিল্লাল হোসেন (২০) চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে মিজানুর রহমান ফারুক (২২) ও চান্দিনা সদরের ধানসিঁড়ি এলাকার গনি মিয়া কে ৬ মাসে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চান্দিনার বেলাশ্বর থেকে সেলিম, বিল্লাল ও ফারুককে ইয়াবা সেবনকালে ও চান্দিনা সদর থেকে গনি মিয়াকে গাঁজা সেবন কালে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন চান্দিনা থানা এস.আই জাহাঙ্গীর আলম ও জাহিদ হাসান ।