,

চান্দিনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2017
news-image

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

চান্দিনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  আলোচনা সভায় পরিনত হয়।

সোমবার(১৬অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.তুষার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইহতেসাম রাসুলে হায়দা।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.দেলোয়ার হোসেন,উপজেলা (এস ও) মো.ইকবাল হোসেন প্রমুখ।