,

চান্দিনায় ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2018
news-image

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়গড়িয়া থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সালমান শেখ (২১) কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার (৮জুলাই) বিকালে চান্দিনা থানা এস.আই মো.আহাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ ।

আটক সালমান শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শংকর পাশা গ্রামের মো.আজগর শেখের ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.সামসুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী সালমান শেখের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।