,

চান্দিনায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2017
news-image

 

মো. শরিফুল ইসলাম , চান্দিনাঃ

চান্দিনায় ৫৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে  আটক করেছে থানা পুলিশ। রবিবার (৫ নভেম্বর)  সকালে এস.আই.মো.মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বরকরই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী চান্দিনা উপজেলার বরকরই গ্রামের মো.হাসমত আলীর ছেলে মো.ইয়াসিন(২৮)।

চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন মৃধা জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইন নিয়ন্ত্রনে মামলা দায়ের করা হয়েছে।