,

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নে ব্যাপক গুলিবর্ষণ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুণবতী হাইস্কুল কেন্দ্রের সামনে ব্যাপক গোলাগুলি চলছে। আর ভিতরে জোরপূর্বক ভোট প্রয়োগ চলছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

রবিবার দুপুর ১ টা থেকে দু পক্ষের প্রার্থীদের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবর্ষণ চলছে। কেন্দ্র ভোটার শূণ্য হয়ে পড়েছে। আত্মরক্ষার্থে ভোটাররা এদিক ওদিক ছুটছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের (আনারস) চাচা মোস্তফা মিয়াজি এ অভিযোগ করে বলেন,  এদিকে ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের (আনারস) সব এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই এই ইউনিয়য়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, দুপুরে গুলিবর্ষণ করে কেন্দ্র ভোটার শূণ্য  করা হচ্ছে। আর ভিতরে নৌকার পক্ষে জাল ভোট চলছে।