,

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর বদি হত্যা মামলার আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর বদিউল আলম বদি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ১নং আসামী কাজী জাফর (২৬) কে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের কাজী জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার বিকেলে (৭ই মে) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমার নেতৃত্বে জগন্নাথদিঘী এলাকা থেকে জাফরকে আটক করা হয়।

উল্লেখ্য গত ২৮ এপ্রিল রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন কেচকিমুড়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন যমুনা সার্ভিসের সাবেক লাইনম্যান বদিউল আলম বদি। সে একই এলাকা কেচকিমুড়া উত্তরপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে। পরে তার মা বাদী হয়ে জাফরকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরও ২জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া বদির হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে স্থানীয় এলাকাবাসী সমাবেশ ও মানববন্দনও পালন করেছে।