,

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা (৩০) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে (২৪ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়ায় ময়নামতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে মহিলার লাশটি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়। লাশের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।