,

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোঃশাহ আলম বাঙ্গালী আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোঃশাহ আলম বাঙ্গালী আর নেই (ইন্নাল্লিলাহি ওয়াইন্নাইলাহি রাজিউন) ।

বুধবার (২৫ অক্টোবর)  বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা

ইউনাইটেড হাসপাতালে আই.সি.ইউ তে ইন্তেকাল করেন ।

কাজী মোঃশাহ আলম বাঙ্গালী আশির দশকের নন্দিত ছাত্রলীগ নেতা ছিলেন ।এছাড়া তিনি চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি,বর্তমান চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  ছিলেন।

পরে তাকে শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে
মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব বিকেলে মরদেহ দেখতে  হাসপাতালে ছুটে যান।