,

মুরাদনগরে ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে সোমবার বিকালে ১৯০পিছ ইয়াবাসহ ওয়ারেন্ট ভূক্ত মাদক মামলার ২ জন আসামিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া মাদক মামলার আসামিরা হলো উপজেলার গুঞ্জর বটতলী গ্রামের আবদুল মতিনের ছেলে আসাদুজ্জামান (সবুজ) (২৫) ও বাহারামেরকান্দা গ্রামের মৃত হবি মিয়ার ছেলে কোরবান (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মোঃ ইলিয়াছ উদ্দিনসহ একদল পুলিশ উপজেলার গুঞ্জর গ্রামে অভিযান চালিয়ে ১৯০পিছ ইয়াবাসহ মুরাদনগর থানায় ও দেবিদ্বার থানায় মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি আসাদুজ্জামান কে গ্রেফতার করে।
সোমবার বিকালে এসআই মোঃ আবদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাহারামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মুরাদনগর থানায় মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি কোরবানকে গ্রেফতার করে করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত ওয়ারেন্ট ভূক্ত মাদক মামলা আসামিদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।