,

ছাত্রলীগ কর্মী অনিক হত্যা : কুমিল্লা থেকে দুই সহোদর গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 26, 2018
news-image

 

সেলিম সজীবঃ

চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রলীগ কর্মী আবু জাফর অনিক (২৬) হত্যা মামলায় দুই সহোদরকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ জুন) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন জোবায়েদ আহম্মদ শোভন (২২) এবং জোনায়েদ আহম্মদ ইমন (১৯)।

এর আগে পুলিশ অনিক হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মোহাম্মদ মহিনউদ্দিন তুষার (৩০) ও এজাহারভুক্ত ১০ নম্বর আসামি এখলাসুর রহমান এখলাছকে (২২) ভারতের কোলকাতায় আত্মগোপনরত অবস্থায় সেদেশের পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর দুজনেকে দেশে ফেরত পাঠানো হয় ।