,

টাইগাররা কে কোথায় ঈদ পালন করছে

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2019
news-image

এহসান ফারুকীঃ

বিশ্বকাপ মিশন শেষ করে শ্রীলংকায় ৩ ম্যাচের সিরিজ খেলার পর টাইগাররা বাংলাদেশে। সবাই পবিত্র ঈদ উল আজহা পালন করছে পরিবারের সাথে, বিশ্বকাপ চলাকালীন রমজানের ঈদ ইংল্যান্ড এ পালন করা অবস্থায় পরিবারের সাথে সময় কাটানো সম্ভব হয়নি। যদি ও কুরবানির ঈদ সবাই করছেন পরিবারের সাথে।

বিশ্বকাপ থেকে ঢাকাশহরে আসার পর নিজ এলাকা নড়াইলে গিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা যদি ও তিনি এখন একজন সংসদ সদস্য। এছাড়া কুরবানি ঈদ এর কয়েকদিন আগে ও নড়াইল গিয়েছিলেন মাশরাফি যদি ও প্রতিবারের মতো এবার ঈদ নড়াইলে করেননি অধিনায়ক মাশরাফি। ঢাকাশহরেই পালন করবেন ঈদ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপ নিজেকে অন্যভাবে চিনিয়েছেন এরপর বোর্ডের কাছ থেকে ছুটি চেয়েছেন। বর্তমানে মাকে নিয়ে পবিত্র মক্কানগরীতে আছেন তিনি।

মুশফিক বগুড়া মাটিডালিতে ঈদ পালন করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহে পরিবারের সাথে গ্রামের বাড়িতেই ঈদ পালন করছে। ওপেনার তামিম ইকবাল ঈদ করছেন না চট্রগ্রামে, তিনি পরিবার নিয়ে ঈদ করছেন ঢাকাশহরে।

সাব্বির ঈদ পালন করবেন রাজশাহীতে, মেহেদী হাসান মিরাজ খুলনাতে, মুস্তাফিজুর রহমান সাতক্ষীরাতে। বাবা হতে চলা রুবেল স্ত্রীকে নিয়ে এই সময় দীর্ঘপথ ভ্রমণ এড়াতেই ঢাকাতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।