,

দাউদকান্দিতে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
দাউদকান্দিতে এলজি ও ২রাউন্ড কার্তুজসহ রাসেল নামে তালিকাভূক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(৭আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সদর উওর ইউনিয়নের কদমতলী গ্রামে অভিযান চালিয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে পাশের ভাজরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিত্বে দাউদকান্দি মডেল থানার এস আই রাকিব হাসান সঙ্গী ফোর্স নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় কদমতলী গ্রামে অভিযান চালিয়ে ভাজরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাসেল (২৬) কে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় একাধিক মামলা রয়েছে।