,

দাউদকান্দিতে আ’লীগ নেতা ব্যারিষ্টার নাঈমের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর দিকনির্দেশনায় দাউদকান্দি হাসানপুর কলেজে আওয়ামী লীগ নেতা ব্যারিসটার নাঈম হাসান এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

শুক্রবার (১৭ই জুলাই)  দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা ব্যারিসটার নাঈম হাসানের উদ্যোগে দাউদকান্দি পৌর সদরে অবস্থিত হাসানপুর কলেজ প্রাংগনে বৃহ্মরোপন কর্মসুচী পালন করা হয়।

এতে উপস্থিত থাকেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে নেতাকর্মীদের সাথে ব্যারিসটার নাঈম হাসান বৃক্ষের নানারকম গুণাবলী পর্যালোচনা করেন। তিনি আরও বলেন দাউদকান্দি উপজেলার প্রতিটি গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।