দাউদকান্দিতে তারেক রহমান দেখতে শীতের রাতে নেতাকর্মীদের অপেক্ষা
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দিতে আসছেন। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় বিকাল তিনটা থেকেই শীত উপেক্ষা করে রাত একটা পর্যন্ত অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। উদ্দেশ্য কেবল দলের নেতাকে এক নজর দেখা।
মুরাদনগর থেকে আসা আব্দুল কাদির বলেন, আমরা সরাসরি তারেক রহমানকে দেখতে কয়েকটি বাসে করে মুরাদনগর থেকে এসেছি।
দাউদকান্দি ঈদগাঁ মাঠে এই চিত্র দেখা যায়। মাঠের সামনের সারিতে বসা বারপাড়া থেকে আসা তাসলিমা হোসেন, দাউদকান্দি উত্তর ইউনিয়নের গ্রামের মায়া বেগম বলেন, তারেক রহমানকে দেখতে আমরা বসে আছি। এখন রাত দশটা বাজে যতক্ষণ তারেক রহমান না আসবে আমরা ততক্ষণ থাকবো।

আজ রবিবার (২৫ জানুয়ারী ) সন্ধ্যার পর উপজেলার মডেল মসজিদের সামনে ঈদগাঁ মাঠে নির্বাচনী সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির দলীয় প্রধানের উপস্থিতি ও জনসভাকে ঘিরে বিকাল তিনটা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছে। রাত দশটায় শীত উপেক্ষা করে প্রিয় নেতাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।