,

দাউদকান্দিতে পরকীয়ার অভিযোগে প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2018
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ফয়সাল নামে এক প্রবাসী পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় গৌরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মোঃ রিপন মিয়ার স্ত্রী ফয়সাল (২৮) কে নিয়ে গত ২দিন আগে বাড়ি থেকে চলে যায়। বুধবার বিয়ে করার জন্য পরকীয়া প্রেমিকা মোমেনা(২৪) গৌরিপুর নিয়ে আছে এবং বিয়ে করার জন্য চাপ দিলে এসময়  ফয়সাল অটোরিক্সা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে ফয়সালের মাথায় ও হাতে বেথা পায়। পরে নাসরবান্দা প্রেমিকা উদ্ধার করে গৌরিপুর সরকারী হাসপাতালে ভর্তি করে, তার বাপের বাড়ি তিতাসের নাগেরচর গ্রামে ভাইসহ পরিবারের স্বজনদের ফোন দেয়। তারা ঘটনা স্থলে গিয়ে ফয়সালকে এলোপাতারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এমন খবর পেয়ে গৌরীপুর ফারীর এস আই শহিদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে ফয়সালকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেল প্রেরন করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তবে এঘটনায় জরিত ৩ জনকে আটক করেছে।আটককৃতরা হলো মোমেনা আক্তার(প্রেমিকা),তার ভাই রুবেল ও মামুন।

নিহত ফয়সাল তিতাস থানার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের বাবুল হোসের ছেলে। তিনি মালোশিয়া প্রবাসী কিছুদিন আগে দেশে এসেছে।

এ বিষয়ে গৌরিপুর ফারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর নূর থেকে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি সত্য তবে ফয়সাল মারা গেছে আমরা শুনছি। কিন্তু কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। নিউজ লেখা আগ পর্যন্ত কোন মামলা রুজু করা হয় নাই।