,

দাউদকান্দিতে পুলিশের ভূয়া এসআই আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দাউদকান্দিতে ইমরান পাটওয়ারী(২২) নামে পুলিশের ভূয়া উপ-পরিদর্শক(এসআই) আটক করছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর থেকে তাকে আটক করা হয়।

সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেনগুয়া গ্রামের মিজান পাটওয়ারির ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির হাসানপুরে উল্টো পথে যেতে চাইলে টহলরত সার্জেন্ট আলমগীর বাঁধা দেন। এসময় বাস থেকে নেমে ইমরান পাটওয়ারী নিজেক মতিঝিল থানার এসআই পরিচয় দিয়ে যাওযার চেষ্টা করলে দুজনের মধ্যে কথাকাটি হয়। তাঁর কথা অসংলগ্ন মনে হলে জিজ্ঞাসার জন্য থানায় নেয়া হয়। এসময় তার কাছ থেকে ওয়াকিটকি, লেজার লাইট, স্কেনিং করা পুলিশের পরিচয়পত্র ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস উল্টো পথে যেতে চাইলে সার্জেন্ট আলমগীর বাধাঁ দিলে ভিআইপি যাত্রী ইমরান পাটওয়ারী নিজেকে মতিঝিল থানার এসআই পরিচয় দিয়ে জোরপূর্বক যেতে চায়। আজ সকালে মামলা দিয়ে তাকে মডেল থানায় হস্তান্তর করা হয়।