,

দাউদকান্দির ইলিয়টগঞ্জ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯জুন) বিকেলে ইউনয়নের দৌলতপুর বাজার বালুর মাঠে সাবেক সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা যুবলদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম।

সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হাজারী, দাউদকান্দি উপজেলা যুবলদলের সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, যুগ্ন সম্পাদক সেলিম হাজারী, উপজেলা ছাত্রদল নেতা কবির হোসেন প্রমূখ। সম্মেলনে আব্দুল ওয়াদুদকে সভাপতি এবং নুরে আলম মুন্সিকে সাধারণ সম্পাদক ও ফারুক মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা যুবলদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ।