,

দাউদকান্দি-মেঘনার আ’লীগ এর মধ্যে বিরোধ সৃষ্টি করছেন বি এন পি থেকে আগত কিছু অশুভ চিন্তাধারি নেতা-ব্যারিস্টার নাঈম হাসান

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা উত্তর জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ,কুমিল্লা-১ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার নাঈম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি , কিছু নেতারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও তার সহযাগি সংগঠনগুলার মধ্যে একটি দুরত্ব, তিক্ত সম্পর্ক তৈরি করে নিজেদের ব্যাক্তিগত উদ্দেশ্য পূরন করতে চেষ্টা করছেন। ওই নেতাদের কারোর জন্য কোন প্রকার অনুভূতি নাই । নিজের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য নিজেদের অনুসারিরা ক্ষতিগ্রস্ত হবে এরকম কাজেও তাদেরকে লিপ্ত হতে দেখা যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবসময় মনে রাখবেন আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মী এবং সৈনিক। আমাদের কাজ কারো ব্যাক্তিগত মতলব হাসিল করা নয়। আমাদের লক্ষ্য মাননীয় প্রধান মন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়ন করা। কেও যদি কোন্দল সৃষ্টি করার জন্য কোন অনৈতিক দিক নির্দেশনা দেয় তা পরিত্যাগ করুন।

ব্যারিষ্টার নাঈম আরো বলেন, মনে রাখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সবার সম্মলিত প্রচেষ্টায়  বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। আমি ওই অশুভ চিন্তাধারার বি এন পি থেকে আগত নেতাদের বলছি আপনাদের এই অসৎ উদ্দেশ্য কখনই সফল হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন এর  ঐক্যবদ্ধতা কেউ নস্যাৎ করতে পারবে না।