,

দেবিদ্ধারে স্কুল শিক্ষককে রক্তাক্ত আহত করে টাকা ও মোবাইল ছিনতাই !

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2021
news-image

আমিনুল হক :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের মোঃ শাহআলমকে(৬৫) আহত করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করাে হয়েছে।

তিনি জানান, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার তার বোনের বাড়ি জাফরগন্জ হতে ছেলের চাকুরীর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তাহার প্রতিবেশী কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ (৩৮) এই টাকার ব্যাপারে জানতো। রাত সোয়া ৭ টায় যখন তিনি টাকা নিয়ে তার নিজ গ্রাম ছোটনা শাহী ঈদগাঁ ময়দানের কাছে পৌছেন তখন আগে থেকে ওৎ পেতে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ  তার সন্ত্রাসী বাহিনী গ্যাসপাইপ, হকিস্টিক ও চাকু দিয়ে আক্রমণ করে আমার একটি পা ভাঙ্গাঁ সহ শরীরের বিভিন্ন স্থান জখম করে আমার সাথে থাকা  টাকা এবং স্যামসাং গ্যালাক্সি অ৫১ হ্যান্ড সেটটি ছিনিয়ে নিয়ে যায়।

আক্রমনের সময় মাদক ব্যবসায়ি জাবেদের সাথে ছিল আবিদপুর রেয়াজউদ্দীনের বাড়ির কুখ্যাত সন্ত্রাসী, মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুম (৩২), ছোটনা আন্দিরপাড়ের ট্রাক চালক রফিফের ছেলে, চিহ্নিত নেশাখোর শালিম (২৪) ।

আহত শাহআলম মাষ্টারের চিৎকারে স্থানীয় জনতা এলে সন্ত্রাসী বাহিনী চলে যায়। অবশেষে ঘটনাস্থল থেকে আহত শাহআলম মাষ্টারকে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শাহআলম মাষ্টারের মেয়ে রোমানা বেগম বাদী হয়ে  দেবিদ্বার থানায় মামলা করেন।

বাদী রোমানা বেগম আরো বলেন,সন্ত্রাসী জাবেদের শ্বশুর আব্দুল করিম (৫৬)এর ছত্রছায়ায় ছোটনা পূর্ব পাড়ায় উল্লেখ্য সন্ত্রাসীরা কর্মকান্ড চালাচ্ছে।