,

দেবিদ্বারে বিএনপি’র মনোনীত প্রার্থী তারেক মুন্সীর মনোনয়ন পত্র দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
February 3, 2021
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল :

দেবিদ্বারে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী এএফএম তারেক মুন্সি বুধবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা নির্বাচন কমিশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর নিকট তাহার মনোনয়নপত্র জমা দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের পুনরুদ্ধার, তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনসহ বেগম জিয়ার সকল মামলা প্রত্যাহারের আন্দোলনে নেমেছি। আমি মনে করি দেবিদ্বারের জনগণ এ আন্দোলনে আমার সাথে একমত হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা মো. শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহাজুদ্দিন সাজু, মুঞ্জু সরকার সহ বিএনপি’ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।