,

দেবিদ্বারে শশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2019
news-image

সাকিব আল হেলালঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নের ভানী মধ্য পাড়ায় শশুর বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে জামাতার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বুধবার(৯ অক্টোবর) রাতে দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউনিয়নের ভানী মধ্যেপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত জামাতা আনোয়ার হোসেন চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আমির হোসেনের ছেলে।

তিনি ঐ বাড়ির মৃত. নুরুল ইসলামের মেয়ে সোনিয়া বেগম(২৩) স্বামী ছিলেন।

এঘটনার পর মেয়ের পরিবারের লোকজন পলাতক আছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকতা জহিরুল আনোয়ার বলেন,সংবাদ পেয়ে আমাদের ঘটনাস্থলে গেছে।লাশ থানায় নিয়ে আনার কাজ চলছে।লাশ থানায় আনার পর বিস্তারিত জানাতে পারবো”।